০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা ইয়াবা ফেয়ারডিল উদ্ধার গ্রেফতার-৬

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৯ বার পঠিত হয়েছে

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র‍্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী সকালে র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন রামখানা শুকুরটারী গ্রামের জনৈক আব্দুল মজিদ এর বাড়ীতে অভিযান চালায়। এ সময় র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর হাতে থাকা বস্তা তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৫.১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা শুকুরটারী গ্রামের আব্দুল মজিদ এর ছেলে নাছির উদ্দিন (৩২)।

একই তারিখ পৃথক একটি অভিযানে র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্ভুক্ত নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজারে ফুলবাড়ী টু নাগেশ্বরীগামী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট স্থাপন করে একটি মোটরসাইকেল তল্লাশীকালে তেলের ট্যাংকি ও সীটের নিচ থেকে ৯৯ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার সদর থানাধীন তালপট্টি হরিণ চওড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া (২১), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন রামখানা দীঘিরপাড় ডারাইলডারী গ্রামের মৃত নজরুল শেখ এর ছেলে আলমগীর (৩৫) এবং লালমনিরহাট জেলার হরিণচওড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে রমজান আলী (১৯)।

এছাড়াও ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটার দিকে পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কাবিলপুর গাংজোয়ার গ্রামে গাংজোয়ার কমিউনিটি ক্লিনিকে ২ জনের দেহ তল্লাশীকালে নাজমুল সরকার এর কাছ থেকে ৫০ পিস ও আশরাফুল ইসলামের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এমসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব।

প্রাথমিকভাবে জানা যায় ধৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক কারবারিদের কাছে গাঁজা ইয়াবা ফেয়ারডিলসহ নেশা জাতীয় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা ইয়াবা ফেয়ারডিল উদ্ধার গ্রেফতার-৬

Update Time : ১২:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬