
আবুল হোসেন বাবলুঃ
রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর সাথে রংপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু। এছাড়াও বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ।
মতবিনিময় সভায় রংপুর মহানগর যুবদল কার্যালয় থেকে রংপুর সদর-৩ আসনে যুবদলের পক্ষ থেকে ধানের শীষের প্রচারণা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও তদারকি করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ রংপুর সদর-৩ আসনে রংপুর মহানগরীর অন্তর্ভুক্ত মেট্রোপলিটন কোতোয়ালী থানা যুবদল, তাজহাট থানা যুবদল, মাহিগঞ্জ থানা যুবদল ও হাজিরহাট থানা যুবদলের আহবায়ক/সদস্য সচিব/যুগ্ম আহবায়কবৃন্দ এবং ১০নং থেকে ৩৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভের নেতৃবৃন্দ।মতবিনিময় শেষে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করা হয়।





















