১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ফেনসিডিল গাঁজা উদ্ধার ১ নারীসহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
  • ৩০৬০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান অভিযানে ২১ জানুয়ারী বুধবার সকালে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর আবাসনে মাদক কারবারি রেহেনার বাড়িতে অভিযান চালায়। এ সময় ০৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এক নারীসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার অন্তর্ভুক্ত কাশিপুর ইউনিয়নের অনন্ত পুর গ্রামের মৃত খয়বার আলীর ছেলে নুর ইসলাম (৪০) এবং একই গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী রেহেনা @ মঞ্জি (৩৮)।

প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামীদ্বয় দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট মাদক পরিবহন বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ফেনসিডিল গাঁজা উদ্ধার ১ নারীসহ গ্রেফতার-২

Update Time : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬