১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিল ESKuf ফেয়ারডিলসহ র‍্যাবে হাতে নারী মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বিপুল পরিমাণ মাদকসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। অভিযানকালে তার কাছ থেকে ৩১১ বোতল ESKuf ৯৮ বোতল ফেনসিডিল ১৩৩ বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ৫৪২ বোতল মাদক জব্দ করা হয়।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব-১৩ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায়
১৬ জানুয়ারী মধ্য রাতে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালিয়ে একজন মাদক কারবারি নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত নারীর দেয়া তথ্য মতে তার ঘরের খাটের নিচে ২টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৩১১বোতল ESKuf ৯৮ বোতল ফেনসিডিল ১৩৩ বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ৫৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক দুলালী মহিষতুলী গ্রামের সমির উদ্দিন @ সমু’র স্ত্রী মোছাঃ আয়না বেগম (৪০)।

প্রাথমিকভাবে জানা যায় দীর্ঘদিন ধরে ধৃত নারী ও তার স্বামী সমির উদ্দিন @ সমু লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় অভিনব কৌশলে মাদক কারবারিদের কাছে বিক্রয় ও সরবরাহ করে আসছে। রবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

ফেনসিডিল ESKuf ফেয়ারডিলসহ র‍্যাবে হাতে নারী মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬