০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পাচার চক্রের সদস্যের কাছ থেকে উদ্ধার হলো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন; গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযান।

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর বড় অভিযান; কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫২ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

র‍্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাব চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচার ও প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউনিয়নের সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল মিয়া সুকানপুকুরী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ জানায়, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

পাচার চক্রের সদস্যের কাছ থেকে উদ্ধার হলো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন; গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী এলাকায় র‍্যাবের সাঁড়াশি অভিযান।

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর বড় অভিযান; কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

Update Time : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬