০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জননিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি; মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উলিপুর উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

জননিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি; মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর

Update Time : ০১:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬