০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পুলিশ পিরোজপুরের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৩০ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার,  বিশেষ প্রতিনিধি: অদ্য রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতার চিত্র পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. জিয়াউর রহমান।

সভায় পুলিশ সুপার মহোদয় মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, সাধারণ জনগণ যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি প্রতিটি ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সভা, উঠান বৈঠক আয়োজন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

জেলা পুলিশ পিরোজপুরের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৪১:৩০ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬