১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বেরুবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা শুরু হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেরুবাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের আলোচনা

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আওতাধীন বেরুবাড়ী ইউনিয়ন পরিষদে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের চর বেরুবাড়ী এলাকা থেকেই ছয়জন সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন—
মোঃ আব্দুল মোত্তালেব, সাবেক চেয়ারম্যান ৪নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ এবং প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা।

মাওলানা মঞ্জরুল আলম, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেরুবাড়ী ইউনিয়ন শাখা।

মোঃ মনির উদ্দিন খান, সাবেক ম্যানেজার সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা।

মোঃ মাসুদ রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আওয়ামী যুবলীগ বেরুবাড়ী ইউনিয়ন শাখা এবং মার্কেটিং অফিসার পপুলার হাসপাতাল কুড়িগ্রাম।

আব্দুল হান্নান মন্ডল, বিএনপি সমর্থক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

মোঃ মোবারক হোসেন মনি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেরুবাড়ী ইউনিয়ন শাখা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মতবিনিময় শুরু করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা বাড়ছে।

তবে এখনো পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বেরুবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা শুরু হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেরুবাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের আলোচনা

Update Time : ০৫:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬