০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতানপুর সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩০৬১ বার পঠিত হয়েছে

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপসহ বাসমতি চাল জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৪০ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের পিকআপসহ বাসমতি চাল রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন,“সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ পণ্য পাচার বন্ধে আমরা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছি।”

তিনি আরও জানান, সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্য চোরাচালানের প্রবণতা রোধে বিজিবি সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

জব্দকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় সীমান্তবাসীরা বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান চালু থাকলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম আরও হ্রাস পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

সুলতানপুর সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৪:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫