১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনাগরিক দায়িত্বশীলতার দ্বারা দেশ ও সমাজে অবদান রাখতে পারে শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩০৬১ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

শিক্ষিত হলে চলবে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা প্রাপ্তরা কখনো বিভ্রান্ত হয় না। তারা সমাজ ও দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। দেশ ও দশের প্রতি তারা দায়িত্বশীল আচরণ করে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে গিয়ে এ প্রতিষ্ঠানের মান সমুন্নত করবে এ আশাবাদ সকলের।
২৯ নভেম্বর শনিবার দুপুরে ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ও অন্য বক্তারা এসব কথা বলেন।

আমন্ত্রিত অতিথিরা আরো বলেন,
মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাদের মতে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কাছে দেশ ও সমাজের অনেক প্রত্যাশা রয়েছে। এ প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যারিয়ার গঠনে এগিয়ে আসতে হবে।
জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে শিক্ষার্থীরা সমাজের বোঝা হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। তাদের মন্তব্য, একজন সুনাগরিক নিজস্ব দায়িত্বশীলতার দ্বারা দেশ ও সমাজে অবদান রাখতে পারে। সমাজ তাদের দ্বারা উপকৃত হয়। তাই জনগণের সমাদর লাভ, নিজ জীবনের প্রতিষ্ঠা এবং দেশ ও সমাজের উপকারী হয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। তবেই সমাজ ও দেশের মুখ উজ্জ্বল হবে।
প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

প্রধান বক্তার বক্তা দেন প্রতিষ্ঠানটির একাডেমিক নির্বাহী প্রধান উপদেষ্টা এবং পটিয়া পিটিআই এর সাবেক সুপার শামসুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার (অপারেশন) ফরিদুল আলম, প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্য ও দীপশিখা গার্লস স্কুলের সহকারী শিক্ষক সেলিম উল্লাহ ওয়াহেদী, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বিএসসি, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক ও একাডেমিক কমিটির সভাপতি মনছুর আলম।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুর মোস্তফা কামাল সাদেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, বর্তমান নির্বাহী কমিটির সদস্য মাস্টার নুর আহমদ, পরিচালক নুরুল আজিম, পরিচালক হাফেজ আবছার কামাল, নাসির উদ্দিন প্রমুখ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম।
এতে আইডিয়াল ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাওরিন বিনতে মনির সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোঃ তারেক। গীতা পাঠ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজী দে। ইসলামী সংগীত পরিবেশন করে সাকরা জান্নাত মীম।
কবিতা আবৃত্তি করে শাওরিন বিনতে মনির। দেশাত্মবোধক গান পরিবেশন করে আকলিমা জান্নাত। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথোপকথন করে আরিয়াম/ শাওরিন বিনতে মনির।
অনুষ্ঠানের সঞ্চালকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী ও বিপুল সংখ্যক অভিভাবক- অভিভাবিকা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠ ভরাট ও উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণাসহ ভবিষ্যতে আসবাবপত্রের ব্যবস্থা করার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

সুনাগরিক দায়িত্বশীলতার দ্বারা দেশ ও সমাজে অবদান রাখতে পারে শিক্ষার্থীরা

Update Time : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫