
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র পৃথক মাদক বিরোধী অভিযানে দিনাজপুর ও কুড়িগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য ৮ কেজি গাঁজা, ০.৬৪ গ্রাম হেরোইন এবং ১১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৪ জন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানে ১০ জানুয়ারী রাতে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন ৩ জনের দেহ তল্লাশী করে ০.৬৪ গ্রাম হেরোইন ও ১১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ০২ নং উপ-শহর মহল্লার মৃত আব্দুস সাত্তার এর ছেলে নূর ইসলাম @ রকি (৩৫) ও তার ভাই দেলোয়ার হোসেন @ বেল্লাল (৩০) এবং একই থানাধীন সিপাহী পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে রুহুল আমীন রুবেল (৩২)।
অপর একটি অভিযান পরিচালিত হয়, রবিবার ১১ জানুয়ারী রাত সাড়ে তিনটায়। র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাটেশ্বরী ইউপির উত্তর কুমারপুর সুখানদিঘীর পাড় গ্রামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ৮কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। ধৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত রাঙ্গালীরবস গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল গফুর মিয়া (৪১)।
প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামীগণ দিনাজপুর এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, গাঁজা এবং ট্যাপেন্টাডল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















