০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

বুল হোসেন বাবলুঃ

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই থানাধীন খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা আড়াইটায় তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি’র উপ-পুলিশ কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্নভাবে জাল-জালিয়াতির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন, তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে অবস্থান করছিলো। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

Update Time : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬