
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল ১০ জানুয়ারী রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পুরাতন তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন মুসরত নাখেন্দা গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে শাহ আলম (২৯)।
গ্রেফতারকৃত আসামী ডিএমপি, যাত্রাবাড়ী থানার মামলা নং-৮৪ (১২) ২০ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (গ) এবং প্রসেস নং-৩২৮/ ২৫, রিসিভ নং-৩৪/২৫ মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ২০২০ সালে ইয়াবার চালানসহ সে ঢাকার যাত্রাবাড়ীতে গ্রেফতার হয়। সেই মামলায় যাবজ্জীবন কারাদন্ডের সাজা হয় তার। গ্রেফতার এড়ানোর জন্য আসামী আত্মগোপনে ছিলো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















