১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুমা বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বিএসপি চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
  • ৩১২২ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

আজ ১লা জানুয়ারি, ২০২৬ ইংরেজি—বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করা আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।

ঢাকায় স্থাপিত শোক বইয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে তিনি মরহুম নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং বাংলাদেশ ও এ দেশের মানুষের জন্য তাঁর গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় আলোচনায় উঠে আসে বেগম খালেদা জিয়ার সঙ্গে মাইজভাণ্ডার দরবার শরীফের আত্মিক ও শ্রদ্ধাভিত্তিক সম্পর্কের বিষয়টি। বিশেষত মাইজভাণ্ডার দরবার শরীফের শায়খুল হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রহঃ)-এর প্রতি মরহুমা বেগম খালেদা জিয়ার গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের কথা স্মরণ করা হয়। দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনের প্রতি তাঁর সম্মানজনক দৃষ্টিভঙ্গি জাতীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত বলে মত প্রকাশ করা হয়।

শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক শক্তিশালী প্রতীক। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এসময় বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোকাহত পরিবেশে সবাই মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

মরহুমা বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বিএসপি চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

Update Time : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬