১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
  • ৩০২৩ বার পঠিত হয়েছে

ফাতেমা আক্তার লিজা
সিনিয়র স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়েই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে সহপাঠী এক মেয়েকে নিয়ে ফেরার পথে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কিশোর গ্যাং তাদের পথরোধ করে অশালীন আচরণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রাণের ভয়ে ছাত্রাবাসে ফিরে যায়।

এর জেরে ২০ জুলাই বিকেলে আলিম আইসিটি পরীক্ষা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বরে একই গ্যাং তাদের আবারও আটকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা শিক্ষার্থীদের নাকে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারে, গলা টিপে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং মুখের দাড়ি উপড়ে ফেলে। এ সময় তাদের পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনের সিম খুলে ফোন নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে মইন বাবুর বাবা ময়নুল হক বাদী হয়ে ২৯ জুলাই ভূরুঙ্গামারী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা (নং-২৩) দায়ের করেন।

নামীয় আসামিরা হলেন– মোঃ নাঈম হোসেন (২২), মোঃ আনাস উদ্দিন (২০), মোঃ ফাহিম (১৮), মোঃ নাহিদ মিয়া (২২), শ্রী বিরাজ (১৮), মোঃ রুমান মিয়া (২০), মোঃ তাসফিক (২০) ও শ্রী প্রনব (১৮)। এরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,

মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত

Update Time : ০৩:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫