০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর গভীর শোক প্রকাশ 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩১৪৮ বার পঠিত হয়েছে

মোঃ  শাহজাহান বাশার

বাংলাদেশের রাজনীতির এক শোকাবহ অধ্যায়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুন্নত পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

এক শোকবার্তায় তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ ও ঐতিহাসিক নেতৃত্ব। তিনি আজীবন গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ত্যাগ দেশের জনগণকে দীর্ঘদিন অনুপ্রাণিত করে যাবে। বিশেষ করে সংকটময় সময়ে তাঁর দৃঢ়তা ও নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

ড. সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মহান আল্লাহর দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আমি মহান রবের নিকট দোয়া করছি—তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন।”

শোকবার্তায় তিনি আরও গভীর সমবেদনা জানান বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মী এবং দেশ-বিদেশে অবস্থানরত তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

তিনি বলেন, “এই শোকের মুহূর্তে আমি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং সকলকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর গভীর শোক প্রকাশ 

Update Time : ০৭:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫