১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী দুই নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
  • ৩১০৬ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলায় নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও স্থানীয় ইউপি সদস্য নেয়ামতউল্লাহ এবং বুড়িচং উপজেলা যুবলীগের নেতা মোঃ রমিজউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় বুড়িচং থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী তৎপরতায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,
“নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বুড়িচং থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ আরও জানায়, তদন্ত কার্যক্রম শেষ হলে প্রয়োজনে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী দুই নেতা গ্রেফতার

Update Time : ০৬:২১:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬