১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা, পেল ৫০ জন কম্বল

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

হাড় কাঁপানো শীতের মধ্যে বুড়িচং উপজেলার শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ সুফী ফকির আব্দুস সালাম (রহ.) মাজার, খানকা শরীফ ও জামে মসজিদের সামনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন এতিম, বয়স্ক ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাফর আলী-এর সঞ্চালনায় এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মোঃ খোরশেদ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ। বৃদ্ধা আনোয়ারা আনু বলেন, “আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতি বছর আমাদের মতো অসহায় মানুষের কথা মনে রাখে। এই তীব্র শীতে কম্বল পেয়ে আমরা খুবই উপকৃত। সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবিরের জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

কালিকাপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হান্নান বলেন, “প্রতি বছর এই দিনের জন্য অপেক্ষা করি। জানি, জাহাঙ্গীর আলম জাবির আমাদের জন্য কিছু না কিছু করবেন। এবারও সুন্দর কম্বল পেয়েছি। তাঁর মরহুম মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

আনন্দপুর গ্রামের বৃদ্ধা শাহেরা বেগম বলেন, “প্রচণ্ড ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খুব কষ্টে ছিলাম। সমাজের অনেক ধনী মানুষ আমাদের কথা মনে রাখে না। অথচ একজন সাংবাদিক হয়েও জাহাঙ্গীর আলম জাবির আমাদের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, “সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির একজন মানবিক ও পরোপকারী মানুষ। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি তিনি নিঃস্বার্থভাবে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর কাছ থেকে কেউ সাহায্য চেয়ে খালি হাতে ফিরেছে—এমন দৃষ্টান্ত আমার জানা নেই। তিনি সমাজের জন্য একটি উজ্জ্বল উদাহরণ।”

বিশেষ অতিথি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন বলেন, “আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রতি বছর দরিদ্র মানুষের মাঝে বস্ত্র, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। প্রবাসী ও ধনী ব্যক্তিরা এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য অনেকটাই দূর করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া, বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য ডাঃ ফৌজিয়া রিজনা, মোসা: সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ, মোঃ সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবিরের মরহুমা মা জহুরা খাতুন, মামা হযরত ফকির আব্দুস সালাম (রহ.), দাদা-দাদী ও নানা-নানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।

আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বুড়িচংয়ে ৫০ জন এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

বুড়িচংয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা, পেল ৫০ জন কম্বল

Update Time : ০৪:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬