১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিলেন মোঃ মিজানুর রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
  • ৩১৬৬ বার পঠিত হয়েছে

কুমিল্লার প্রতিনিধি 

ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে প্রকাশিত একটি সংবাদের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিভ্রান্তিকর উপস্থাপনার প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন মোঃ মিজানুর রহমান।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধির মাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং উক্ত সংবাদ প্রকাশের আগে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি। সংবাদটি তাঁর সম্মতি কিংবা জ্ঞাতসারে প্রকাশিত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

মোঃ মিজানুর রহমান বলেন,
“আমি পরিষ্কারভাবে জানাতে চাই—এই সংবাদ প্রকাশের বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং আমার অনুমতি ছাড়াই আমার নাম ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটি সংক্রান্ত যে আলোচনা বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে মীমাংসিত হয়েছে। বর্তমানে এ বিষয়ে কোনো বিরোধ বা সমস্যা নেই।

তার ভাষ্য অনুযায়ী,
“সংবাদে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, যেন এখনো বড় ধরনের বিরোধ চলমান। বাস্তবে তা নয়। বিষয়টি ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।”

মোঃ মিজানুর রহমান স্পষ্ট করে জানান, তিনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে চান না এবং তাঁর উদ্দেশ্য কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা নয়। তিনি চান, সকল কার্যক্রম শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হোক।

তিনি সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে বলেন,
“আমি অনুরোধ করবো, ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যথাযথভাবে যাচাই করা হোক।”

এছাড়া এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন কেউ বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হন।

বক্তব্যের শেষাংশে মোঃ মিজানুর রহমান পুনরায় উল্লেখ করেন,
“এই বিষয়টি সম্পূর্ণরূপে মীমাংসিত। এ নিয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিলেন মোঃ মিজানুর রহমান

Update Time : ১১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬