
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রিয়েটিভ সায়েন্স ফেস্ট। আজ (১৮ অক্টোবর) শনিবার সকাল থেকে শুরু করে সারাদিন বি.পি.সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রিয়েটিভ সাইন্স ক্লাব’- এর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলার প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, বি.পি.সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রিয়েটিভ সাইন্স ক্লাব’-এর উদ্যোগে,প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বিজ্ঞান প্রজেক্ট,গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারার পদর্শনে অংশ নেয় এই বিজ্ঞানচর্চার উন্মুক্ত মেলা।
সারাদিন উন্মুক্ত মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা, প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক দেওয়াল লিখন, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ব্যারিস্টার নওফেল জমির,জেলা বিএনপির নেতৃবৃন্দ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্রিয়েটিভ সাইন্স ক্লাব’-আয়োজক সিয়াম বলেন,আমাদের উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে উৎসবের রূপ দেওয়া। প্রজেক্ট আর দেওয়াল লিখনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানকে যেভাবে উপস্থাপন করেছে, তাতে পঞ্চগড় জেলার মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উন্মুক্ত মেলায় বিচারকের যৌথটিম অংশগ্রহণ কারীদের,মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন। নির্বাচিত হওয়া ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





















