১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের টিউশনির আয়ে রাজনীতির ময়দানে যুবদল নেতা রুবেল রানা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩১২৩ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাজনীতিতে ত্যাগ ও নিষ্ঠার এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছেন যুবদল নেতা মোঃ রুবেল রানা। কুমিল্লা জেলা যুবদলের সদস্য এবং শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকারী এই মেধাবী তরুণ রাজনীতিতে সক্রিয় রয়েছেন নিজস্ব উপার্জনের ওপর ভর করে।

রুবেল রানা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে ২০১০ সালে রাজনৈতিক অঙ্গনে তার পথচলা শুরু করেন। এরপর থেকে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

বর্তমানে তিনি কুমিল্লার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি টিউশনির আয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন তিনি। কোনো বিত্তশালী পৃষ্ঠপোষকতা নয়, বরং নিজের পরিশ্রমের অর্থেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়াই তার রাজনীতির মূল শক্তি।

শশীদল ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন রুবেল রানা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাজপথে অবস্থান করাই তার রাজনৈতিক পরিচয়ের অন্যতম দিক। স্থানীয় নেতাকর্মীদের মতে, রুবেল রানার সততা, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

রুবেল রানা বলেন, “জনগণের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

ত্যাগ, সংগ্রাম আর আত্মনির্ভরশীলতার রাজনীতির মাধ্যমে রুবেল রানা ধীরে ধীরে ব্রাহ্মণপাড়ার রাজনীতিতে এক আস্থার নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

নিজের টিউশনির আয়ে রাজনীতির ময়দানে যুবদল নেতা রুবেল রানা

Update Time : ০৪:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫