
মোঃ শাহজাহান বাশার
ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে দাগনভুঞা উপজেলার রামনগর, রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাত ১০:৩০ থেকে রাত ১:৪৫ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয় এবং ১টি এস্কেভেটর অকেজো করা হয়, যেটি নিয়ে আসা সম্ভব হয়নি।
মাটি কাটার সাথে জড়িতদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের ২টি চৌকস টিম সহযোগী ফোর্স হিসেবে কাজ করেছেন।
অভিযান পরিচালনায় ছিলেন:শাহিদুল আলম ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভুঞা, ফেনী।


















