১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় জমকালো আয়োজনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

ঢাকায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সাবেক ভিপি মোঃ আবদুস ছালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হাজী জসিম উদ্দিন।

সভায় বক্তারা ফোরামের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসে থেকেও বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের উন্নয়ন, ঐক্য ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ঢাকায় জমকালো আয়োজনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫