০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি শাটডাউনে কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

নন্দনপুর ডিআরএস-এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা থেকে ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা কুমিল্লা সদর ও সদর উপজেলা, কুমিল্লা বিসিক শিল্প এলাকা, কুমিল্লা ইপিজেড এবং আশপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, নন্দনপুর ডিআরএস-এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই সাময়িক গ্যাস শাটডাউন প্রয়োজন। কাজ শেষে নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন বলে উল্লেখ করে কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহের দায়িত্বে নিয়োজিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

জরুরি শাটডাউনে কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Update Time : ১২:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬