০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃত্বে পরিবর্তন-সভাপতি বাহার রায়হান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৫ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। সভার শুরুতেই পূর্ববর্তী ২০২৪-২০২৫ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সভার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন।

নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদের কার্যকরী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাজী এনামুল হক ফারুক। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আরটিভির আবুল খায়ের এবং চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াৎ সৌরভী।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমান ও চ্যানেল নাইনের সৈয়দ আহসান হাবীব পাখী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপ্ত টেলিভিশনের শাকিল মোল্লা। দফতর সম্পাদক হয়েছেন চ্যানেল এসের রাজিব সাহা এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম।
গ্রন্থনা, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় টেলিভিশনের মোহাম্মদ হুমায়ূন কবির মানিক।
প্রচার সম্পাদক নাগরিক টেলিভিশনের আবুল কালাম রুবেল মজুমদার, ক্রীড়া সম্পাদক এশিয়ান টিভির মোহাম্মদ মাহফুজ আনোয়ার সৌরভ, শিক্ষা–প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক জিটিভির মহিউদ্দিন ভূইঁয়া এবং তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টার টেলিভিশনের আবদুল্লাহ আল মারুফ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—এখন টিভির খালেদ সাইফুল্লাহ, গ্লোবাল টেলিভিশনের সাইফ উদ্দিন রনি, মাই টিভির আবু মুসা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দিপু, দেশ টেলিভিশনের সুমন কবির, এনটিভির মাহফুজ নান্টু ও এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির মিজানুর রহমান মিনু, মোহনা টেলিভিশনের সাহাব উদ্দিন আহম্মেদ, চ্যানেল এসের আমির হোসেন, গাজী টিভির মোহাম্মদ মাঈন উদ্দিন, বাংলা ভিশন টেলিভিশনের আবুল খায়ের আশিক এবং গ্রীণ টিভির আবুল আলী।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কুমিল্লায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, ঐক্য জোরদার এবং সাংবাদিকতার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃত্বে পরিবর্তন-সভাপতি বাহার রায়হান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন

Update Time : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬