০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলার ১নং আসামি সাবেক ডিসি’র জামিন স্থগিত চেয়ে আবেদন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৫ বার পঠিত হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং ০৩:০১ পিএম.

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অভিযোগে করা মামলায় ১নং আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের আইনজীবী ইশরাত হাসান এ আবেদন করেন।

আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর এই মামলায় ডিসি সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালান কুড়িগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন, ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলার ১নং আসামি সাবেক ডিসি’র জামিন স্থগিত চেয়ে আবেদন

Update Time : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫