
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে ঝটিকা মিছিল করার সময় একটি মোটরসাইকেলসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বাংলাদেশ ছাত্রলীঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলা ১ং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় নামক স্থান থেকে ঝটিকা মিছিল বের করলে পুরিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতারা হলেন-দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার খুরশীদ আলমের ছেলে মোঃ আরিফ আলম ও সুইয়ারী এলাকার জব্বারের ছেলে মোঃ আসাদ।
পুশিশ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা ১০ মিনিটের সময় কাহারোলে উপজেলার ১ নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় নামক এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখা এর উদ্যোগে “গণতন্ত্রের পথ ধর ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর” শ্লোগান সম্মিলিত ব্যানার নিয়ে ১০-১৫ জন একতটি ঝটিকা মিছিল বের করে। এ সময় কারারোল এলাকাবাসী তথ্যটি কাহারোল থানায় অবগত করেন। খবর পেয়ে কাহারোল থানা হতে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়ে তাদেরকে ধাওয়া করেন। এক পর্যায পুলিশ একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন। তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশ জানায় তারা ছাত্রলীগের নেতা। জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে।
কাহারোল থানার ওসি রুহুল আমিন দুই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান মামলার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।



















