
মোঃ শাহজাহান বাশার
আশুগঞ্জ, ১৪ জানুয়ারি: আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে ২০ (বিশ) গাঁজা উদ্ধার করা হয় এবং ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
র্যাব ও থানার সূত্রে জানানো হয়, সকাল ০৯.১০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা হলো:
১. আল আমিন আলিফ (৩০), পিতা: আব্দুল সাত্তার, মাতার নাম: মৃত আক্তারী খানম, থানা: মিরপুর, ঢাকা।
২. মোঃ শাহীন হোসেন (২৮), পিতা: হালান বেপারী, মা: সাফিয়া বেগম, সাং: পূর্ব বাকাই, থানা: গৌরনদী, জেলা: বরিশাল।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও বিক্রয় করছিল। তারা মাদক নির্মূলে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।


















