১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন এবং অদম্য নারী পুরস্কার প্রদান।

মোঃ শাহজাহান বাশার

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম-এর উদ্যোগে আজ ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা এবং অদম্য নারী পুরস্কার-২০২৫ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব আতিয়া চৌধুরী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। এরপর প্রদর্শিত হয় বেগম রোকেয়া দিবসের বিশেষ ডকুমেন্টারি “আমিই রোকেয়া”।
অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রাপ্তরা:
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী – শিপ্রা দাশ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী – আসমা আকতার রুনা, সফল জননী নারী – রেজিয়া বেগম এবং নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী – জান্নাতুল আদন
তাঁরা অনুষ্ঠানে তাঁদের জীবনসংগ্রাম ও অনুভূতি শেয়ার করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় তাঁর বক্তব্যে বলেন “অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের জীবনসংগ্রাম ও বক্তব্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন।”
তিনি বেগম রোকেয়ার অবদান তুলে ধরে বলেন “সময় ও পরিস্থিতির দাবি থেকেই বেগম রোকেয়ার জন্ম। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে পথ তৈরি করে দিয়েছেন। আজও তাঁর আদর্শ আমাদের আলোকিত করে।”
তিনি আরও আবেগঘনভাবে বলেন “আমি যে কাজ করি তার চেয়ে আমার স্ত্রীর কাজই অনেক কঠিন এবং বেশি পরিশ্রমের। বিশ্বের সব নারীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।”
অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন এবং অদম্য নারী পুরস্কার প্রদান।

Update Time : ১১:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫