০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ESKuf ও যৌন উত্তেজক সিরাপ উদ্ধার গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র অভিযানে রংপুরের গঙ্গাচড়া থানাধীন এলাকা হতে ১৪৮ বোতল ESKuf এবং ১৭ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত মৌভাষা বামনটারী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মাদক কারবারি জামাল উদ্দিনের বাড়ি থেকে ১৪৮ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) এবং ১৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধারসহ মাদককারবারি জামাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন (৩৪) রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মৌভাষা বামনটারী গ্রামের মৃত আবু তালেব মিয়ার ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে ESKuf ও যৌন উত্তেজক সিরাপ উদ্ধার গ্রেফতার-১

Update Time : ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫