০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩০৩৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ) কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হয় জেলা পুলিশ লাইনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন,“আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করা। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন, যেখানে পুলিশের ভূমিকা হলো নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,“আমাদের দায়িত্ব হলো ভোটার, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে আইন, আচরণবিধি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা সকলে আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন।”

পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরও বলেন,“আমাদের লক্ষ্য একটিই—‘নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।’ এজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্বের নানা দিক, আচরণবিধি, জননিরাপত্তা রক্ষায় কৌশল, এবং মাঠপর্যায়ে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫