০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে ধানের শীষের ভোট চেয়ে মাসুদ অরুণের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩০৩২ বার পঠিত হয়েছে

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর-২০২৫ বিকেল ৪টার দিকে ধানের শীষের পক্ষে গণসংযোগের উদ্দেশ্যে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর বাজারে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
পরে তিনি দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর, গোপীনাথপুর, গৌরীনগর ও মহিষনগর গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে দারিয়াপুর ইউনিয়নের গ্রামবাসীসহ নারী-পুরুষ, শিশু ও সাধারণ মানুষ মাসুদ অরুণকে একনজর দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমায়,
এ সময় মাসুদ অরুণ মা-বোনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য।
গণসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজি, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিমদ্দীন গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টুসহ দারিয়াপুর ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের বিএনপি নেতাকর্মী এবং মুজিবনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

মুজিবনগরে ধানের শীষের ভোট চেয়ে মাসুদ অরুণের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত

Update Time : ১২:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫