১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ আবুল বাশার মাইজভাণ্ডারী (রহ.)-এর ৬০তম ওরশ শরীফ ও খলিফা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার
গণতন্ত্র, সুশাসন ও মানবিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান ,১৩ ডিসেম্বর ২০২৫: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)-এর মেজ শাহজাদা ও জানাজা শরীফের ইমাম, গাউছে জামান হযরত শাহসুফি সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর ৬০তম ওরশ শরীফ ও খলিফা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ওরশ শরীফ ও খলিফা সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
সভাপতির বক্তব্যে ড. শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন,
আজকের অস্থির ও সংকটময় বিশ্বে মাইজভাণ্ডারী তরিকা কেবল একটি আধ্যাত্মিক পথ নয়, বরং মানবিক সমাজ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রচিন্তার বাস্তব দিকনির্দেশনা।
তিনি বলেন,আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ। এই পথ অবলম্বন করলেই ধর্মীয় সহনশীলতা, সামাজিক ঐক্য ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন,আউলিয়ায়ে কেরামের শান-মান নিয়ে কটূক্তি করা কিংবা তাঁদের মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানো সমাজে বিভাজন ও সহিংসতা উসকে দেয়, যা কখনোই শান্তি প্রতিষ্ঠার সহায়ক হতে পারে না।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসপি চেয়ারম্যান বলেন,
দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আইনশৃঙ্খলার অবনতি, বিচারহীনতা ও সুশাসনের অভাবে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র, জবাবদিহিমূলক শাসন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে গুলি করার ঘটনা প্রমাণ করে—নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভবিষ্যৎ গুরুতর হুমকির মুখে পড়বে। তিনি রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা জরুরি বলে৷ উল্লেখ করেন।
এছাড়া আওলাদে রাসূল (দ.), শায়খুল ইসলাম হযরত শাহ সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন তুরস্ক থেকে আগত খ্যাতনামা আর্কিটেক্ট ও প্রকৌশলীদের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন
অনুষ্ঠানে মাওলানা রুহুল আমিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী,হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসিন চৌধুরী, খলিফা শাহ মো:আব্দুল মান্নন, খলিফা নাসির উদ্দীন,খলিফা মো: সাইফুল ইসলাম, খলিফা মনির হোসেন, বিএসপি অতিরিক্ত মহাসচিব, খলিফা মো: আসলাম হোসাইন,যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, খলিফা মো: কামরুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক খলিফা মোঃ আব্দুল বারী প্রমুখ।
পরে সালাত-সালাম, মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্বের নিপীড়িত, নির্যাতিত মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ)
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ আবুল বাশার মাইজভাণ্ডারী (রহ.)-এর ৬০তম ওরশ শরীফ ও খলিফা সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০৯:২১:১৯ পূর্বাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫