১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তিন দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭৫ লাখ টাকা

ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-এর দুলালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাজারের সাব্বির সরকারের স্টিল থাই ওয়ার্কশপ ও মৃত নিজাম উদ্দিন সরকারের ছেলে মাঈন উদ্দিন সরকারের হার্ডওয়্যার দোকানের মাঝামাঝি স্থান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে জড়ো করেন এবং পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।

খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে একটি সেলুন, একটি হার্ডওয়্যার দোকান এবং একটি স্টিল থাই ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাঈন উদ্দিন সরকার জানান, তাঁর হার্ডওয়্যার দোকানে প্রায় ১৫ লাখ টাকা নগদ অর্থসহ মোট প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল, যা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অন্যদিকে সাব্বির সরকারের স্টিল থাই ওয়ার্কশপে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

তিন দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭৫ লাখ টাকা

ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Update Time : ১০:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬