১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও’র উদ্যোগে মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩০৩৫ বার পঠিত হয়েছে

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও-এর উদ্যোগে আগামী ১৮ অক্টোবর ২০২৫, শনিবার বিকাল ৪টায় জ্যাকসন হাইটস্থ জুইশস সেন্টারে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবায় নিরলসভাবে অনন্য অবদান রাখার জন্য প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর আহ্বায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মুল ধারার রাজনীতিবিদ ফখরুল আলম এবং সদস্য সচিব শামসুঊদ্দীন আহমেদ শামীম সকল প্রবাসীকে উক্ত অনুষ্ঠানে স্বাগত জানানোর পাশাপাশি অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

প্রবাসী সমাজের বিভিন্ন সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন খান চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবা কার্যক্রমে অবদান রেখে আসছেন। তিনি প্রবাসী সমাজে শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, অসহায় ও অভাবগ্রস্থ মানুষদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক সংহতি, সাংস্কৃতিক চেতনা এবং শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফখরুল আলম। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, সংবর্ধনা প্রদান, সংক্ষিপ্ত বক্তব্য এবং প্রবাসী সমাজে শিক্ষার গুরুত্ব ও সমাজসেবার প্রভাব নিয়ে আলোচনা থাকবে।

মোশারফ হোসেন খান চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে শিক্ষাবিষয়ক ও সমাজসেবা সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করবেন। কমিটি আশা প্রকাশ করেছে, এই ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শিক্ষার প্রসার, সামাজিক দায়িত্ববোধ ও সমাজসেবার মান উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিত প্রবাসী সমাজে শিক্ষার উন্নয়ন, মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং যুবসমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন আয়োজন চালিয়ে আসছে। এই সংবর্ধনা অনুষ্ঠান সেই প্রচেষ্টার একটি বিশেষ অংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও’র উদ্যোগে মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা

Update Time : ০৪:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫