০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে নিখোঁজ আল-আমিনের স্ত্রী সন্তানকে আর্থিক সহায়তা দিলো- শিশির আসাদ

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিখোজ হওয়া আল আমিনের ৪ বছরের শিশু মেয়ের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলা হাফিজা্বাদ ইউনিয়নে আমবাড়ি এলাকায় নিখোজ হওয়া আল আমিনের শ্বশুর বাড়িতে থাকা স্ত্রী সুমি আক্তার ও মেয়ে আশা মনি(৪)এর হাতে আর্থিক সহায়তা তুলে দেন পঞ্চগড়ের বোদা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারি শিশির আসাদ।
তিনি বলেন,নিখোজ আল আমিন ছাত্র-জনতার আন্দোলন অংশগ্রহণ প্রমাণ করছে, ২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেন এই এনসিপির নেতা।
জানা যায়,নিখোঁজ আল আমিন(২১)পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক। গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি।
আল আমিন রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। তার খোজ খবর না পেয়ে এরপর গেল বছর ১৪ আগস্ট থানায় সাধারণ ডায়েরিও করেন তারা।
এদিকে নিখোজ আল আমিনের শ্বশুর মকছেদুল আলম ও শ্বাশুড়ি মর্জিনা বেগম বলেন,আমরা গরীব অসহায় মানুষের জমিতে কাজ করে কোন রকমে দিনযাপন করি,তারপরে আমার মেয়েকে দেখাশুনা করতে হয়।সরকারে কাছে আমাদের দাবী আমার মেয়েকে আর্থিক সহায়তা করলে আমার এই মেয়ে একবেলা হলেও চলতে পারবে।
এদিকে নিখোজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন,গত ৫ আগস্ট থেকে নিখোজ আমার স্বামী এখন পরযন্ত ১৩ মাস হলো আমার স্বামীর কোন খোজখবর পাওয়া গেলনা।বারবার প্রশাসনের কাছে গেছি কোন পদক্ষেপ নিচ্ছেনা।বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছেন আমি আন্দোলনে গেলাম।আর সে বাড়িতে ফেরৎ আসলোনা।অনেক খোজাখোজি করেও তাকে পাওয়া গেলোরা।আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আছি।অনেক কষ্টে দিনযাপ করতে হচ্ছে।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে নিখোঁজ আল-আমিনের স্ত্রী সন্তানকে আর্থিক সহায়তা দিলো- শিশির আসাদ

Update Time : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫