০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফ্রি হেয়ার কাট ও হেয়ার ট্রিটমেন্ট মাস্টার ক্লাস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার
কুমিল্লায় নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হেয়ার কাট ও হেয়ার ট্রিটমেন্ট বিষয়ক একদিনব্যাপী ফ্রি মাস্টার ক্লাসের শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর দেশপ্রিয় কনভেনশন হল রুমে বি.এস.বি.এন মহিলা সংগঠনের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট মাসুদ খান এবং বি.এস.বি.এন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক সালমা ইসলাম নূপুর। দিনব্যাপী অংশগ্রহণকারীরা আধুনিক হেয়ার কাটিং, হেয়ার কেয়ার ও হেয়ার ট্রিটমেন্ট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার এবং মোহাম্মদ শহীদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম। সঞ্চালনা করেন এন.এস. ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ফারজানা স্বর্ণা।

আয়োজকরা জানান, তরুণীদের আত্মকর্মসংস্থান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের ফ্রি প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

কুমিল্লায় ফ্রি হেয়ার কাট ও হেয়ার ট্রিটমেন্ট মাস্টার ক্লাস অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫