০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ৩, উদ্ধার ২৬০ ব্যাগ মালামাল ও কাভার্ডভ্যান

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:১০ পূর্বাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬
  • ৩০১১ বার পঠিত হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার অভিযানে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোঃ শাহজাহান বাশার

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ ওবাইদুল হক খসরু (৩৩) পতেঙ্গা মডেল থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তিনি চট্টগ্রাম নামীয় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য মোকাম লিমিটেড নামীয় ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। উক্ত গাড়িতে মোট ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা লোড করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা।

এজাহারে আরও বলা হয়, গাড়িচালক ও মামলার আসামি মোঃ রাশেদের কাছে মালামালের চালান বুঝিয়ে দেওয়া হলেও তিনি নির্ধারিত ফ্যাক্টরিতে পণ্য পৌঁছে না দিয়ে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সহযোগীর সহায়তায় পরিকল্পিতভাবে পুরো মালামাল আত্মসাৎ করেন। ঘটনাটি ঘটে গত ৪ মে রাত থেকে ৮ মে দুপুরের মধ্যবর্তী সময়ে।

এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় ৯ মে ২০২৬ তারিখে পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পরপরই পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্যসহ পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় গত ১১ মে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ইমাম আলী ওরফে ইমন (২১) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে কাভার্ডভ্যান চালক মোঃ রাশেদ (২৯)-কে আটক করা হয়।

পরবর্তীতে রাশেদকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আশরাফ আলী সিকদার (৫০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে টঙ্গী পশ্চিম থানার সুদাফা পূর্বপাড়া ভাদাম রোড এলাকায় অবস্থিত মেসার্স সবুজ এন্টারপ্রাইজের একটি গোডাউন থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধার করা হয়। একইসঙ্গে আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি একটি সংঘবদ্ধ আত্মসাৎ চক্রের কাজ এবং ঘটনার পেছনে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পতেঙ্গা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকারখানার কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকের ছোবলে ভাঙছে সংসার, বাড়ছে পারিবারিক কলহ-সহিংসতা, হচ্ছে প্রিয়জনের হাতে খুন

কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ৩, উদ্ধার ২৬০ ব্যাগ মালামাল ও কাভার্ডভ্যান

Update Time : ০৯:৩৫:১০ পূর্বাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬