০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার

সাভারের আশুলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মাদারটেক স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এ খেলায় ইসলামনগর একাদশ ঘুঘুদিয়া একাদশকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডা. সালাউদ্দিন বাবু বলেন,
“খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। জাতির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময়ই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছেন। তাই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে। আমি চাই প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি হোক, যাতে আমাদের তরুণরা মেধা ও মননে আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।”
তিনি আরও আশ্বাস দেন, আগামী দিনগুলোতে তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে যুব সমাজকে নিয়ে কাজ করবেন।
পাথালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠে প্রায় এক হাজার দর্শকের উপস্থিতি খেলাটিকে প্রাণবন্ত করে তোলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

Update Time : ১১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫