
রংপুর জেলা পুলিশের বিভিন্ন টিম ডেভিল হান্ট ফেজ-টু অভিযানকালে রংপুরের বিভিন্ন থানা এলাকা থেকে মোট ছয় জনকে আটক করেছে পুলিশ।
রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত অভিযুক্তরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার পরিকল্পনা করছিল।
গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া থানা পুলিশের অভিযানে আটক রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন পূর্ব কুড়িবিশ্বা হাজীপাড়া গ্রামের মৃত এনছার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪১)। উল্লেখ্য তিনি গঙ্গাচড়া থানাধীন কালকোন্দ ইউপি আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং তাকে গঙ্গাচড়া মডেল থানার মামলা নং-২৮, তাং-২১/০৯/২০২৫ খ্রি., ধারা- ৬(২) এর (ঈ) /৮/৯(৩)/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মূলে আটক করা হয়।
তারাগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার অনন্তপুর বড়বাড়ি গ্রামের বাবুল সরকার এর ছেলে আরিফুজ্জামান রাকিব (২৭),উল্লেখ্য তিনি তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এবং তাকে কোতয়ালী থানার মামলা নং-০৭, তারিখ-১৭/১১/২৫ খ্রিঃঃ ধারা-৬(২) এর (ঈ)/৮/৯(৩)/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মূলে আটক করা হয়।
মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে আটক হয়েছে মিঠাপুকুর থানাধীন হেলেঞ্চা গ্রামের আঃ ওয়াহেদ এর ছেলে সোহাগ মিয়া (৪০), অভিযুক্ত সোহাগ মিঠাপুকুর থানাধীন ১০নং বালুয়া মাশিমপুর যুবলীগ সভাপতি এবং তাকে মিঠাপুকুর থানার মামলা নং-১১, তাং-০৮/০৩/২০২৫ খ্রিঃ ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ মূলে আটক করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার শারোলিয়া গ্রামের আনছার আলীর ছেলে মাহুবার রহমান মুকুল (৫০), অভিযুক্ত মুকুল ১৫নং কাদিলপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি এবং তাকে পীরগঞ্জ থানার মামলা নং-১৭ তারিখ-১৪/০৮/২০২৫ মূলে আটক করা হয়।
পীরগাছা থানা পুলিশের অভিযানে আটক পীরগাছা থানার অন্তর্ভুক্ত তাম্বুলপুর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে রাজু মিয়া (২৮), তিনি ০৬নং তাম্বুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি। তাকে পীরগাছা থানার মামলা নং-১৫ তারিখ ১৫/১১/২০২৫ খ্রিঃ ধারা বিষ্ফোরক দ্রব্য উপাদানবলী আইন এর ৩/৩(ক) তৎসহ ১৪৩/৪৪৮/৩৮০/ ৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ মূলে আটক করা হয়।
কাউনিয়া থানা পুলিশের অভিযানে আটক হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার গদ্য বালাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নাজির হোসেন (২৮), তিনি ০৫নং বালাপাড়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। তাকে কোতয়ালী থানার মামলা নং-০৭, তারিখ- ১৭/১১/২৫ খ্রিঃঃ ধারা-৬(২) এর (ঈ)/৮/৯(৩)/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মূলে আটক হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনার অভিযোগও রয়েছে। তিনি আরও বলেন, ডেভিল হান্ট ফেজ-টু এর অংশ হিসেবে রংপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












