
আবুল হোসেন বাবলুঃ রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো Shared Vision for a Better World – Standards for SDGs’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল সাড়ে দশটায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মজিদ আলী বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক রশিদুস সুলতান বাবলু এবং রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব মান দিবসের অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল ইসলাম।
বক্তব্য রাখেন,ক্যাব সভাপতি আব্দুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক রশিদুস সুলতান বাবলু, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মজিদ আলী বিপিএম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
বক্তারা বলেন,বিএসটিআই’র স্থানীয় অফিসের মান উত্তম, আমাদের সব সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে খাদ্যদ্রব্যে ভেজাল বন্ধে কাজ করা উচিত, কোর্টে খাদ্য সমন্ধে কোন ক্রিমিনাল মামলা না থাকার বিষয় জানতে চান। খাদ্যকে বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। বিভিন্ন ফলে এখনো ফরমালিন আছে কিনা তার সংশয় প্রকাশ করে ফল ও সবজির আন্তর্জাতিক বাজার দখলে বাংলাদেশের উদ্দোক্তাদের আহবান জানানো হয়। স্টেকহোল্ডারদের সৎ, সচেতন এবং কর্তব্যনিষ্ঠা হওয়ার আহবান জানানোহয়। বিএসটিআই এর আরো কাজ করার অনেক ক্ষেত্র আছে। এ বিষয়ে সকলকে বিএসটিআইকে সহযোগীতা করার ব্যাপারে তাগিদ দেন বক্তারা।
এ সময় বক্তারা আরো বলেন, শুধূ মোবাইল কোর্ট পরিচালনা করে শৃঙ্খলা ফেরানো সম্ভব না, রন্ধে রন্ধে সমস্যা, মানসিকতায় সমস্যা। সুস্থ প্রতিযোগীতার মাধ্যমে পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রন করার আহবান জানান। শুধূমাত্র মোবাইল কোর্ট করে না, সামাজিক আন্দোলন গড়ে তুলে ভেজাল বন্ধ করতে হবে। স্বল্প মূল্যের ভেজাল সামগ্রীর বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শুধু বিএসটিআই’র একার পক্ষে সম্ভব নয় ,এজন্যে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।
এ সময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেন, আমরা ভালো প্রতিষ্ঠানের পণ্য খুঁজে কিনি কারণ আমাদের আস্থা আছে এসকল প্রতিষ্ঠান কোয়ালিটিতে কম্প্রমাইজ করে না। সাজা দিয়ে ভেজাল বন্ধ করা সম্ভব না, সচেতনতায় তা কেবল সম্ভব। মোবাইল কোর্ট এর কাজ সাজা দেয়া নয়, সংশোধন করা। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিনি তাদের কোয়ালিটি কন্ট্রোল এর উপর জোর দেয়ার জন্য অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল দিবস পালন করার কারণ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, দিবস পালনের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি বিষয় বিবেচনা করে তা তুলে ধরেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ###



















