০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩০১৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলু, নিজস্ব প্রতিবেদক: র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়,জমিজমা সংক্রান্ত বিষয়ে মাসুদারের পরিবারের সাথে আসামীদের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮ জুলাই বিকাল আনুমানিক ৫ টার দিকে সময় মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামীগণ ঘর নির্মানের কাজ করছে। এসময় মাসুদার আসামীদের ঘর নির্মানে বাধা দিলে এজাহারে বর্ণিত আসামীগণ মাসুদারকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আহত মাসুদারকে স্থানীয়রা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮/৭১, তারিখঃ ১৮/০৭/২০২৫ ইং ধারাঃ ১৪৯/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড- ১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসহ সোশ্যাল মিডিয়ায় আসলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ২৭ আগস্ট বিকেলে জিএমপি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায় চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্ভুক্ত নাজিরদহ বকুলতলা গ্রামের মৃত আছাব উদ্দিন মুন্সির ছেলে আব্দুল লতিফ মিয়া (৬৫), আব্দুর হাকিম এর স্ত্রী মোছাঃ লাইলী বেগম (২৮), আব্দুল লতিফ এর ছেলে শহিদুল ইসলাম(২৬) এবং একই থানাধীন সাধু কুটিরপাড়া গ্রামের মৃত আঃ কাদের এর ছেলে হাকিম আলী(২৮)।

পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ও র‌্যাব-৬ সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল একই তারিখ রাত সোয়া ১০টার দিকে বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানাধীন ভিভিআইপি মোড় সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে রংপুর জেলার কাউনিয়া থানাধীন নাজিরদহ গ্রামের
আব্দুল লতিফ এর ছেলে সাইফুল ইসলাম(৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার আটক

র‍্যাবের পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

Update Time : ০৪:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫