
মাও. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি: “মানবজাতির কল্যাণে এগিয়ে আসি সেবাদানে” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে। চার বছর আগে যাত্রা শুরু করা এই সংগঠন ইতোমধ্যেই চার থেকে পাঁচ হাজার ব্যাগ রক্ত দান করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট শুক্রবার ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে উপজেলা হলরুম স্বেচ্ছাসেবী ও অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভলান্টিয়াররা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, নাগেশ্বরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ মোস্তফা কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, জনাব মোঃ সাইদুল ইসলাম, উপদেষ্টা নাগেশ্বরী ব্লাড ব্যাংক, জনাব মোঃ আমিনুল ইসলাম ও জনাব মোঃ সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাসেদ আহমেদ, সভাপতি নাগেশ্বরী ব্লাড ব্যাংক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে ছিলো স্বেচ্ছাসেবী পরিচিতি সভা, সম্মাননা ক্রেস্ট বিতরণ ও দুপুরের লাঞ্চ। বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং তরুণদের রক্তদানে উৎসাহিত করেন।





















