
এইচ এম নুরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মহাসম্মেলন
আজ রূপ নিয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে সম্মেলনস্থলে, মুহূর্তেই পূর্ণ হয়ে যায় বিশাল মাঠ। চারদিকজুড়ে মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ২৫-কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুর রব। এছাড়াও ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা দেশের সামগ্রিক পরিস্থিতি, নৈতিক সমাজ প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরে বলেন— আজকের এই লাখো জনতার ঢল প্রমাণ করে নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় হচ্ছে।


















