০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে দলের অবস্থান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত জনসমক্ষে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সংবাদ সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে রাজধানীর পুরোনো পল্টনে অবস্থিত নোয়াখালী টাওয়ারের তৃতীয় তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত দলটির সামগ্রিক রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।
রাজনৈতিক অঙ্গনে এই সংবাদ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ ঘোষণার মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Update Time : ০২:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫