০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র পৃথক অভিযানে এস্কাফ ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
  • ৩০৫৯ বার পঠিত হয়েছে

লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও রংপুর মহানগরী এলাকায় র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র‍্যাব-১৩ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামারভাতি গ্রামস্থ লিয়াকত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ৯৬ বোতল ESKuf DX সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত
খামারভাতি গ্রামের নককেছ আলীর ছেলে লিয়াকত আলী (৪৫)।

এর আগে গত ২ জানুয়ারী দুপুরে রংপুর মহানগর কোতয়ালী থানাধীন ৩০নং ওয়ার্ডের অন্তর্গত জি এল রায় রোড সাতমাথা ব্রাদার্স ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা জব্দ এবং এক নারী মাদক কারবারিসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন উলিপুর গ্রামের ফয়জুর রহমান এর ছেলে মাসুদুর রহমান (৪০) এবং নাটোর জেলার লালপুর থানার অন্তর্ভুক্ত বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী মোছাঃ সালমা (৪০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে মোট্রোঃ ডিবি’র পতিতাবৃত্তি প্রতিরোধ অভিযানে ৪ নারীসহ গ্রেফতার-১৩

র‍্যাব-১৩’র পৃথক অভিযানে এস্কাফ ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৩

Update Time : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬