০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: র‍্যাবের মহাপরিচালক

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৫ নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব রটনা করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ের তালতলা রোডস্থ শ্রী শ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম এনডিসি।

এসময় সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পুজা মন্ডপ ও সারাদেশের ঝুকিপূর্ণ মন্ডপগুলোতে তার বাহিনী সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি। র‍্যাবের মহাপরিচালক বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে মন্দির ও মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে। আমরা যদি সতর্ক থাকি এই মন্ডপে সার্বক্ষণিক যদি পাহারা থাকে। তাহলে অসুস্থ মন-মানসিকতার লোকগুলো এই সুযোগটি নিতে পারবেনা। কোনো অসুস্থ খারাপ লোক যেনো এই পূজা উদযাপনে কোন বিঘ্ন ঘটাতে না পারে এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো। আশা করছি এই উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

র‍্যাবের মহাপরিচালক আরো বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজারের মতো পূজা মন্ডপ আছে। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়ন আছে। এবং সারাদেশে আমাদের ৩৫ হাজার পূজা মন্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। ওইসব ঝুঁকিপূর্ণ মণ্ডপ বিবেচনায় প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করার একটা পায়তারা চলছে। আমরা এটা টের পাচ্ছি। আমাদের আইসিটি বিভাগসহ সবগুলি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছে। আমরা সকল সোশ্যাল মিডিয়ার মনিটরিং করছি। কোনো ধরনের গুজব আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।

আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার হলেই এটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এরকম কিছু জানতে পারেন আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। তারা তাৎক্ষণিকভাবে এটি ভেরিফাই করবে। ভেরিফাই করে যে এই পোস্টটি করেছে। সেটি যদি সত্যি হয়।

যারা এই অভিযোগটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এ সময় পূজা মণ্ডপে হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিশৃঙ্খলা এড়াতে মন্ডপে- মন্দিরে সিসিটিভি লাগানো ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ রাখার পরামর্শও দেন র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা বৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার আটক

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: র‍্যাবের মহাপরিচালক

Update Time : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫