১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীতি-নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান: দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দুর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি।

৫ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন, বর্তমানে জীবনমুখী শিক্ষা ব্যবস্থাই এখন প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান পিপাসা তৈরী করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানবসম্পদি দেশের একমাত্র অবলম্বন। বাংলাদেশে রয়েছে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।

আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগমসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে সকাল ১০টায় জিলা স্কুল থেকে “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ভাতিজা গ্রেফতার

নীতি-নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান: দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক

Update Time : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫