১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি জনগণের দল’: সব সময় সাধারণ মানুষের পাশে ছিল,আছে এবং থাকবে—মন্তব্য বিএনপি নেতা কাজলের

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩০২৪ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: রাজনীতি কখনোই ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। বিএনপি বিশ্বাস করে, জনগণের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই একটি দেশের প্রকৃত অগ্রগতি। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর মানুষ নির্ভয়ে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যদানকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও লক্ষ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরে আরো বলেন, বিএনপি জনগণের দল, এই দল সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতেই বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, উপজেলা শ্রমিক দল সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদলের কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জিয়াবুল হকসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকেই ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে পাঁচটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে রাত ৮টা নাগাদ মোরা পাড়া, কালিরছড়া উত্তরপাড়া, চান্দের ঘোনা, দক্ষিণ মাইজপাড়া ও মধ্যম মাইজপাড়ায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‘বিএনপি জনগণের দল’: সব সময় সাধারণ মানুষের পাশে ছিল,আছে এবং থাকবে—মন্তব্য বিএনপি নেতা কাজলের

Update Time : ১১:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫