১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মধু মসের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই) বিকেলে রংপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক আনোয়ারা ইসলাম রানী।

রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, ক্রীড়া ব্যক্তিত্ব মিসকিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা ইসলাম রানী বলেন, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি অনেক সময়ই অবহেলার দৃষ্টিভঙ্গি দেখা যায়। কিন্তু রংপুর রিপোর্টার্স ইউনিটি আমাদের যে সম্মান ও মর্যাদা দিয়েছে, তা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই ভালোবাসা ও স্বীকৃতি সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য নিয়মিত ফলমূল খাওয়ার বিকল্প নেই। ফল আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও পুষ্টির অন্যতম উৎস। তাই সবাইকে প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি ফল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

সম্মানিত অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা বলেন, “ফল উৎসব শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সময়ে ফাস্টফুডের প্রতি মানুষের ঝোঁক বাড়লেও সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে ফলমূলের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ফলমূল গ্রহণে উৎসাহিত করতে হবে।”

মহিলা বিষয়ক সম্পাদিকা সুবর্ণা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক সিয়াম হোসেন, মানিক সাহা, রিয়াদ হোসেন, রাসেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফল উৎসবে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাউল কবির সবুজ, তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফল উৎসবে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফল উৎসবের মাধ্যমে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। প্রতি বছরের ন্যায় জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

Update Time : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬